জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন যেদিন

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:৫০ পিএম


জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন যেদিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশেষ সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে। এ সময়ের মধ্যেই বাকি কাজগুলো শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার ইতিমধ্যে জকসু নির্বাচন ২০২৫–এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে।

পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিনে, ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা হবে ভোটগ্রহণ শেষে একই দিন, আর ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

বিজ্ঞাপন

এর আগে ভূমিকম্প আতঙ্কে ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ে জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত রাখা হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission